বিশ্ব
পাকিস্তানে বাসা থেকে টিভি অ্যাঙ্করের মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে রাবিয়া আহসান নামে এক টিভি অ্যাঙ্কর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার নগর পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান সুখেরা সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠ সাংবাদিক আমির মতিন এবং রউফ ক্লাসরার সঙ্গে চলতি বিষয়সংক্রান্ত টক শ
