বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিষয়

রাজনীতি

বিশ্ব

সংস্কার বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন কমিটির প্রস্তুতি ১১ দলের

কমিটিতে বিরোধী দলের সংসদ সদস্য, জোটের দ্বিতীয় সারির নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের রাখার পরিকল্পনা রয়েছে।

বিশ্ব

সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন এ কর্মসূচি আয়োজন করে। এদিন দলটির দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আবুল হাসান রুবেল।

বিশ্ব

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

দফায় দফায় জ্বালানি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে দলটির কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নেন। সমাবেশে সভ

বিশ্ব

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে চলে গেলেন দলটির প্রতিষ্ঠাকালীন নেতাদের অন্যতম সামান্তা শারমিন। জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা প্রায় দুই বছর আগে যখন দলটি গঠন করেন, সে সময় দলের জ্যেষ্ঠ আহ্বায়ক হয়েছিলেন তিনি। তার আগে যে প্ল্যাটফর্ম থেকে এনসিপি গঠন করা হয়, সেই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সামান্তা শারমিন।সামান্তা শারমিন এনসিপির যুগ্ম আহ্বায়ক

বিশ্ব

শ্রমিকদের মজুরি নির্ধারণ করে জানুয়ারি থেকে কার্যকরসহ ১৫ দাবি জামায়াতের

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়; এটি তার শ্রমের ন্যায্য অধিকার।

বিশ্ব

পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির

দেশে পুলিশ, শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে। এর কারণ কী তিনি জানতে চান।

বিশ্ব

পলিটিক্যাল ব্রেকআপ ও বর্তমান বাংলাদেশ

‘পলিটিক্যাল ব্রেকআপ’ শব্দবন্ধটিকে বাংলায় ‘রাজনৈতিক বিচ্ছেদ’ বলা যায়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইনের ২০২৬ সালের মে মাসে প্রকাশিত একটি জরিপে যুক্তরাষ্ট্রে পলিটিক্যাল ব্রেকআপের বিস্তৃতি, কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞানের অধ্যাপক পিটার ডিট্টো এবং তাঁর এক পিএইচডি গবেষক। সহজ ভাষায়, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো বন্ধু, পরিবারের সদস্য, রোমান্টিক

বিশ্ব

নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: জহরত আদিব চৌধুরী

জহরত আদিব চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের পর নতুন দেশ হিসেবে আমাদের যারা স্বীকৃতি দিচ্ছিল, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার একটি সুযোগ তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন
বিশ্ব

শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন এবং শিল্পাঞ্চল এলাকায় অস্থিরতার দ্রুত সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, শিল্প খাতের ক্ষতি তত বাড়বে।আজ বুধবার এক ভিডিও বার্তায় শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায়

বিশ্ব

যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত আ.লীগ, বিএনপি দেখছে আ.লীগের ভূত: নাহিদ

সরকার ভুলভাবে সামলানোর চেষ্টা করায় পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগের সময় যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত সরকার, এখন বিএনপি যেকোনো আন্দোলনে আওয়ামী লীগের ভূত দেখে। এ কথা বলে আন্দোলনের ন্যায্যতাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আ

বিশ্ব

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের নিন্দা জি এম কাদেরের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।বুধবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে শ্রমিকদের দৈনন্দিন জীবন

বিশ্ব

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি

আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনায় নিয়ে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি আন্দোলনের কারণে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এ কথা বলেন। সরকার গঠিত মজুর

বিশ্ব

রাষ্ট্র কি গোস্‌সা করে চলবে, বিরোধী দলকে প্রশ্ন মন্ত্রী জাহিদ হোসেনের

সংসদীয় সব কমিটিতে অংশ নিলেও সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের না যাওয়ার সমালোচনা করেছেন মন্ত্রী জাহিদ হোসেন। প্রশ্ন তুলেছেন, রাষ্ট্র কি গোস্‌সা করে চলবে?

বিশ্ব

এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত, তাই ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সেদিন ট্রাইব্যুনাল আজ বুধবার (৪ নভেম্বর) তাঁকে হাজির হওয়ার আদেশ দেন।

বিশ্ব

সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি

আবদুল হান্নান মাসউদ বলেন, সরকার ও মালিকপক্ষ মজুরি বোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসিয়েছে, শ্রমিকেরা এটা মানছেন না।

বিশ্ব

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক। এ বিষয়ে বিরোধী পক্ষের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি অনুরোধ জানিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ কমিটির মতবিনিময়ে এই অনুরোধ জানানো হয়। সভা শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী

বিজ্ঞাপন
বিশ্ব

তিয়াত্তরের নির্বাচন থেকেই দেশে গণতন্ত্র নষ্টের শুরু

১৯৭৩ সালের নির্বাচন থেকেই দেশে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের সূচনা হয়েছিল বলে সেমিনারে দাবি করেছেন বক্তারা। উঠে এসেছে ভোট কারচুপি ও বিরোধী দমনের অভিযোগ।

বিশ্ব

‘ওঁর প্যান্ট–টাই যদি খুলে নিতে না পারি, আর রাজনীতি করব না’

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদার বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম।

বিশ্ব

এমপি আজিজের বিষয়ে কেন্দ্রকে কিছুই জানাতে চায় না জেলা বিএনপির এক পক্ষ

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজকে নিয়ে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে কেন্দ্রকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছিল জেলা বিএনপি। গত শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর জেলা বিএনপি বিশেষ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছিল। তবে পাঁচ দিন হয়ে গেলেও জেলা বিএনপি কেন্দ্রকে লিখিতভাবে কিছুই জানায়নি। আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে জেলা

বিশ্ব

জামায়াতে নারীদের পৃথক কমিটিতে রাখা ‘শুভংকরের ফাঁকি’: টিআইবি

জামায়াতে ইসলামীতে নারীদের পৃথক কমিটিতে সীমাবদ্ধ রেখে অন্তর্ভুক্তির দাবি ‘শুভংকরের ফাঁকি’ বলে মন্তব্য করেছে টিআইবি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদে নারী না থাকার তথ্যেও অনড় সংস্থাটি।