কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী নেতার মৃত্যু
নওগাঁ জেলা কারাগারে বন্দী জাকির হোসেন (৫৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া জাকির হোসেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া জেলা আওয়
















