বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিষয়

activities

বিশ্ব

হাসন রাজা-শাহ আবদুল করিমের গানে সুনামগঞ্জে প্রথম আলোর জন্মদিন

হাসন রাজা ও বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী সোহেল রানা ও রিতা আচার্য। নৃত্য পরিবেশন করে নূরফিজা হক ও দেবলীনা তালুকদার, কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু সাফওয়ান হাসান, জুবিন তালুকদার ও বাতিঘর সাংস্কৃতিক কেন্দ্রের ছোট্ট বন্ধুরা।

বিশ্ব

২৮ বছরের পথচলা উদ্‌যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন

জাতীয় সংগীতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। রঙ্গভুবন ব্যান্ডের শিল্পী রুপক ও তাঁর দল সংগীত পরিবেশন করেন। এরপর শরীয়তপুর শিল্পকলার শিল্পী সোহেল মীর মালতের দল ‘এসো ভালোবাসি দেশকে’ গানে শিল্পকলার খুদে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশনা করে।

বিশ্ব

ঝালকাঠিতে ‘অ্যাটমিক হ্যাবিটস’ নিয়ে বন্ধুসভার পাঠচক্র

‘অ্যাটমিক হ্যাবিটস’ তৈরির প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট কোনো উপায় নেই। তবে এই বইটিতে লেখক তাঁর অভিজ্ঞতার আলোকে সব থেকে ভালো পদ্ধতির বর্ণনা করেছেন। আপনি যে ধারণার সহায়তায় একটি সফল ব্যবসা, একটি সুখী পরিবার এবং একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারেন, সেই কৌশলগুলো নিয়েই এই বইটিতে আলোচনা করা হয়েছে।

বিশ্ব

ফরিদপুরে সংবাদপত্রের ফেরিওয়ালাদের নিয়ে প্রীতিভোজ

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে পত্রিকাটির হকার, এজেন্ট ও প্রতিনিধি নিয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী প্রীতিভোজের। ৬ নভেম্বর সকাল সাতটার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন ‘স্বর্ণ কুটির’ বিপণনকেন্দ্র প্রাঙ্গণে এই ভোজ অনুষ্ঠিত হয়। হকার, এজেন্ট ও প্রতিনিধির মধ্যে এক আনন্দঘন আবহ ও প্রাণের মেলা বসে।

বিশ্ব

প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়গঞ্জে পত্রিকা বিক্রেতাদের মিষ্টিমুখ করাল বন্ধুসভা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পত্রিকা বিক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়েছে। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা এ আয়োজন করে। ৫ নভেম্বর সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাজারের পত্রিকা স্ট্যান্ডে গিয়ে বন্ধুসভার সদস্যরা তাঁদের মিষ্টিমুখ করান।

বিশ্ব

নজরুলবর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তির উন্মেষ এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। রংতুলির আঁচড়ে শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও ভাবনার বহিঃপ্রকাশ ঘটে। প্রতিযোগিতা শেষে নির্বাচিত ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্ব

নিরাপত্তা বৈঠক শেষে সম্পাদকের হাতে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র

৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সম্পাদকের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রতিনিধিদল। এদিন ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় বন্ধুসভার পক্ষ থেকে সম্পাদক মতিউর রহমানকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাস্বরূপ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিশ্ব

অসচ্ছল পরিবারের পাশে হাবিপ্রবি বন্ধুসভা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে দিনাজপুরের একটি অসচ্ছল পরিবারকে অনেকগুলো হাঁসের বাচ্চা উপহার দিয়েছে হাবিপ্রবি বন্ধুসভা। সম্প্রতি ওই পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের হাতে বাচ্চাগুলো তুলে দেন বন্ধুরা।

বিজ্ঞাপন
বিশ্ব

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ডিআইইউ বন্ধুসভার বন্ধুরা বিল্লাল মিয়ার পাশে দাঁড়িয়েছেন। তাঁর দোকানের কিছু প্রয়োজনীয় সামগ্রী ও শীতের পিঠা তৈরির আয়োজনের জন্য প্রয়োজনীয় উপকরণ উপহার দেওয়া হয়েছে।

বিশ্ব

সম্পন্ন হলো ‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ ও ‘একটি ভালো কাজ’–এ সেরা দশ বাছাই

৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬’ মূল্যায়ন ও যাচাই–বাছাই। স্থানীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বন্ধুসভাগুলোর বছরব্যাপী ধারাবাহিক কাজের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।

বিশ্ব

নদীভাঙন এলাকার শিশুদের মধ্যে গাছ বিতরণ

৩ নভেম্বর বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নদীভাঙন এলাকার দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব

ভালো কাজে ছড়ানো আলো

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে সারা দেশে ‘একটি ভালো কাজ’-এর উদ্যোগে বন্ধুরা যেভাবে সাড়া দিয়েছেন, তা অবিস্মরণীয়। প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা উৎসব-আয়োজন তো হয়ই, কিন্তু সবচেয়ে বড় উৎসব হয়ে ওঠে বন্ধুদের ‘একটি ভালো কাজ’ কর্মসূচি। প্রতিষ্ঠাবার্ষিকীর আগের কয়েক সপ্তাহ ধরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বন্ধুরা যা করেন, তা কেবল সামাজিক কাজ নয়, বরং একেকটি ভালোবাসার মহাকাব্য। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

বিশ্ব

পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ

এ উদ্যোগের মাধ্যমে পাখিদের জন্য নিরাপদ বসবাসের পরিবেশ তৈরির পাশাপাশি মানুষের মধ্যে প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন বন্ধুরা। তাঁদের বিশ্বাস, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণেরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই মানুষের পাশাপাশি পাখিদের বেঁচে থাকা ও নিরাপদে বিচরণের পরিবেশ নিশ্চিত করাও আমাদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ব।

বিশ্ব

বন্ধুত্বের উষ্ণতায় কাটল এক আড্ডামুখর বিকেল

স্কুল-কলেজজীবনের দুরন্ত দিনের গল্প দিয়ে শুরু হওয়া এ আড্ডায় এরপর উঠে এসেছে চট্টগ্রামের পুরোনো দিনের স্মৃতি, বর্তমান জীবনের নানা অভিজ্ঞতা আর অর্জনের গল্প। রীতিমতো জমে ওঠে আসর। এর মধ্যেই গানের কলি আর কৌতুকের ঝলকে হাসির রোল পড়ে যায়। পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মজাদার সংলাপ আড্ডার আমেজ আরও বাড়িয়ে তোলে।

বিশ্ব

রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীর ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে রাউজান বন্ধুসভা এবার পাঠাগার স্থাপনের উদ্যোগ নেয়। বাকি ১৮টি পাঠাগার উপজেলার ১৪টি ইউপি কার্যালয় ও মানুষের সমাগমস্থলে নভেম্বর মাসজুড়ে স্থাপন করা হবে। এর মধ্যে ১০টি পাঠাগারে প্রথমা প্রকাশনীর ৫০০-এর বেশি বই রাখা হয়েছে। আছে অন্য প্রকাশনীর বইও।

বিশ্ব

পাবনার বেড়ায় কৃষকদের প্রাকৃতিক কৃষি সম্মাননা প্রদান

এই আয়োজনে দেশের নানা প্রান্তের প্রায় ১৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান কৃষক আবেদন করেন। এর মধ্যে ব্যক্তি কৃষক চারজন ও প্রতিষ্ঠান কৃষক চারজন। বর্ষসেরা প্রাকৃতিক কৃষক হিসেবে এক লাখ টাকা করে দুজন, প্রথম রানারআপ হিসেবে ৭৫ হাজার টাকা করে দুজন ও দ্বিতীয় রানারআপ হিসেবে চারজনকে ৫০ হাজার করে টাকা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিশ্ব

সংগ্রামী মায়ের পাশে মানবিক হাত

জীবনের এতগুলো দায়িত্ব পালন করার পরও তাঁর সংগ্রাম থেমে থাকেনি। বর্তমানে নিজের প্রতিবন্ধী ছেলের দেখাশোনা, ভরণপোষণ এবং সংসারের যাবতীয় দায়িত্ব তাঁকেই সামলাতে হচ্ছে। প্রতিনিয়ত দারিদ্র্য ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই মায়ের পরিবারের জন্য এক দিনের খাবারের ব্যবস্থা করেছে ময়মনসিংহ বন্ধুসভা।

বিশ্ব

‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্র

কাব্যোপন্যাসটির মূল কাহিনি আবর্তিত হয়েছে সোজন ও দুলীকে ঘিরে। ভিন্ন ধর্মীয় পরিচয়ের হয়েও তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। কিন্তু ব্যক্তিগত অনুভূতির চেয়ে সমাজের প্রচলিত বিভেদ, ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িক সংকীর্ণতা যখন অধিক প্রভাব বিস্তার করে, তখন তাদের ভালোবাসাও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়।

বিশ্ব

বিশ্বভ্রমণের গল্পে শিক্ষকতার নতুন পাঠ

গত ৩০ অক্টোবর প্রণবকান্তি দেব রচিত ‘জানা পথে অজানা প্রান্তরে’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

বিশ্ব

জীবনানন্দ দাশের ‘মাল্যবান’ উপন্যাস নিয়ে পাঠচক্র

বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশ রচিত ‘মাল্যবান’ একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত উপন্যাসটি কবির মৃত্যুর পর ১৯৭০ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রচলিত কাহিনিনির্ভর উপন্যাসের বাইরে গিয়ে এখানে লেখক মানুষের অন্তর্জগৎ, আবেগ, নিঃসঙ্গতা, দাম্পত্যের টানাপোড়েন ও ব্যক্তিসত্তার সংঘাতকে তুলে ধরেছেন।