বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিষয়

activities

বিশ্ব

নবীন বন্ধুদের বরণ করে নিল খুলনা বন্ধুসভা

কবিতা আবৃত্তি, গল্প, গান পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। নতুন বন্ধু সাগর মোল্লা বলেন, বন্ধুসভায় এসে অনেক ভালো লাগছে। বিভিন্ন বয়সী বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করতে পেরে সত্যি মুহূর্তটা সুন্দর হয়ে গেল।

বিশ্ব

গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে তুর্গেনেভের ‘মুমু’

ছোট্ট অথচ অসাধারণ এ গল্পের কেন্দ্রীয় চরিত্র গেরাসিম একজন বোবা ও বধির, শক্তিশালী ও সরল যুবক। তাকে গ্রাম থেকে এনে এক নিষ্ঠুর জমিদারনির বাড়িতে কাজ দেওয়া হয়। সেখানে সে তাতিয়ানা নামের এক মেয়েকে ভালোবাসে। কিন্তু জমিদারনির ইচ্ছায় তাতিয়ানাকে অন্য একজনের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

বিশ্ব

বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে পাশে প্রবাসী পল্লী গ্রুপ

পুরো আয়োজনের মূল সহযোগী প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমানের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। ২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানীতে প্রবাসী পল্লী গ্রুপের প্রধান কার্যালয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রতিনিধিদল।

বিশ্ব

বৃষ্টিস্নাত বিকেলে বন্ধুসভার পাঠচক্রে সুকুমার রায়

বিশ্বসাহিত্যের আনন্দময় ও ব্যতিক্রমী সৃষ্টির জগতে যাঁর অবস্থান স্বতন্ত্র, সেই ছড়াসাহিত্যিক ও শিশুসাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিন উপলক্ষে এবারের পাঠচক্রে বিশেষ আয়োজন করা হয়। বন্ধুরা তাঁর লেখা বিভিন্ন কবিতা পাঠ করেন।

বিশ্ব

‘গাভী বিত্তান্ত’ নিয়ে জামালপুর বন্ধুসভার পাঠচক্র, আলোচনা ও কুইজ

৩০ অক্টোবর বিকেলে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ আসর বসে। পাঠচক্রে নির্ধারিত বইটির ওপর বিশদ আলোচনা উপস্থাপন করেন বন্ধু সাব্বির হাসান ও কামরুল ইসলাম।

বিশ্ব

ইকিগাইয়ের দর্শনে জীবনের উদ্দেশ্য নিয়ে জাবি বন্ধুসভার পাঠচক্র

মানবিক ও জীবনঘনিষ্ঠ বই নিয়ে পাঠচক্রের আসর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১২ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ১০ নম্বর কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়। বইভিত্তিক সামাজিক সংগঠন ‘গ্রন্থআশ্রম’-এর সহযোগিতায় পাঠচক্রে মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাবি বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মাহফুজা ইসলাম।

বিশ্ব

প্রজেক্টরের আলোয় ফিরে এল একাত্তর

মহান মুক্তিযুদ্ধের সেই অবিনাশী চেতনা আর ত্যাগের গল্প নতুন প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দিতে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে নোয়াখালী বন্ধুসভা। ৩০ অক্টোবর নোয়াখালীর বার্লিংটন মোড়ে ইয়ুথ ভলান্টিয়ার একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়।

বিশ্ব

কিশোর-কিশোরীদের হাতে বই তুলে দিল মোংলা বন্ধুসভা

এদিন মোংলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বন্ধুসভার বন্ধুরা কিশোর–কিশোরীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রচারণা চালান। ‘বই বাড়ায় জ্ঞান, ছড়ায় আলো’ প্রতিপাদ্যে তাদের মধ্যে বই ও কলম বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিশ্ব

শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব

কথা বলেন আরেক নিবাসী নূর জাহান বেগম (৬৯)। তিনি ফরিদপুর সদরের হাড়োকান্দি এলাকার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল নগরকান্দার বিলনালিয়া গ্রামে। বিয়ের দুই মাসের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর স্বামীকে আত্মীয়স্বজনেরা হত্যা করেন। বিধবা হয়ে তিনি আবার বাবার বাড়ি হাড়োকান্দিতে ফিরে আসেন।

বিশ্ব

‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র

পাঠচক্রের সঞ্চালক উপন্যাসটির পটভূমি তুলে ধরে আলোচনা শুরু করেন। এ সময় বন্ধুরা উপন্যাসের বিভিন্ন চরিত্র, প্রেম, বিরহ, ব্যক্তিস্বাধীনতা ও তৎকালীন সমাজব্যবস্থার নানা দিক নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরেন।পাঠচক্রের সঞ্চালক উপন্যাসটির পটভূমি তুলে ধরে আলোচনা শুরু করেন। এ সময় বন্ধুরা উপন্যাসের বিভিন্ন চরিত্র, প্রেম, বিরহ, ব্যক্তিস্বাধীনতা ও তৎকালীন সমাজব্যবস্থার নানা দিক নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরেন।

বিশ্ব

বীরের কণ্ঠে একাত্তরের গল্প

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ। তিনি ১৯ বছর বয়সে তারুণ্য ও একবুক সাহস নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ১১ নম্বর সেক্টরের অধীন যুদ্ধ করেন তিনি।

বিশ্ব

প্রবীণ ক্রীড়াব্যক্তিত্ব সুনীল দে-কে সম্মাননা দিল বন্ধুসভা

সুনীল দে ১৯৪৫ সালে সিরাজগঞ্জ মহুকুমার ধানবান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। এ সময় উপস্থিত বন্ধুরা তাঁর দীর্ঘদিনের অবদান, অভিজ্ঞতা ও ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিশ্ব

ক্যাম্পাস থেকে করপোরেট: জাবি বন্ধুসভার ‘লার্নিং ল্যাব ৪.০’

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এই সেশনে দেশের প্রথম সারির তিনটি শীর্ষস্থানীয় বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা প্রশিক্ষণ দেন। এতে নিবন্ধনের মাধ্যমে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শেষে করপোরেট অঙ্গনে পদার্পণের সুনির্দিষ্ট পথনকশা, আধুনিক চাকরির বাজারের উপযোগী দক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয় এবারের চতুর্থ সংস্করণ।

বিশ্ব

ভালোবাসার ছোঁয়ায় মর্যাদার বন্ধন

২৯ অক্টোবর কলেজের গেটকিপার, দারোয়ানসহ রাস্তায় প্রখর রোদে দাঁড়িয়ে বিভিন্ন সেবাদানকারী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় তাঁদের হাতে ফুল ও চকলেট তুলে দেওয়ার পাশাপাশি গরমে স্বস্তি দিতে স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

বিশ্ব

নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে ‘বন্ধু পাঠাগার’ স্থাপন

সেই একাডেমির প্রাঙ্গণেই পাঠাগারটি স্থাপন করায় এখানকার শিক্ষার্থীরা সরাসরি বই পড়ার সুযোগ পাবে এবং বিশেষভাবে উপকৃত হবে। এ ছাড়া শিশুদের মনন বিকাশের কথা চিন্তা করে পাঠাগারটিতে ছোটদের পড়ার উপযোগী আকর্ষণীয় গল্পের ও ছড়ার বইও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্ব

যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আহমেদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সহযোদ্ধাদের স্মৃতি এবং একাত্তরের রণাঙ্গণের নানা অভিজ্ঞতা। জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজনের সূচনা হয়।

বিজ্ঞাপন
বিশ্ব

কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা

২৯ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ব

নদী রক্ষায় সচেতনতা গড়ে তুলতে হবে

পাঠচক্রে আলোচকেরা নদীর সৃষ্টি ও ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্যে নদীর ভূমিকা এবং মানবসভ্যতার বিকাশে নদীর অবদান তুলে ধরেন। একই সঙ্গে নদীদূষণ, নদী ভরাট ও অপরিকল্পিত নগরায়নের কারণে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় নিয়েও আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বিভিন্ন কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য, বিশেষ করে ট্যানারির বর্জ্য এবং মানুষের নানা কর্মকাণ্ডের ফলে নদীদূষণের ভয়াবহতা।

বিশ্ব

‘সুকান্ত সমগ্র’ নিয়ে দিনাজপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র

বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা, ছড়া, গানসহ বিভিন্ন সাহিত্যকর্মের সংকলন ‘সুকান্ত সমগ্র’। মাত্র ২১ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্যে রেখে গেছেন অসামান্য অবদান। তাঁর লেখায় ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বৈষম্য ও মানবমুক্তির আকাঙ্ক্ষা বিশেষভাবে ফুটে উঠেছে।

বিশ্ব

পরিচিত শব্দের অচেনা ইতিহাসে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র

পাঠচক্রে ‘শব্দগুলো ইংরেজদের নয়’, ‘বাংলা মাসের নামের কথা’, ‘শব্দগুলো বিদেশি’, ‘বাংলা ভাষায় ভূত’সহ নির্বাচিত অংশ পাঠ ও বিশ্লেষণের মাধ্যমে বাংলা ভাষার শব্দভান্ডার, শব্দের উৎস এবং ব্যবহারিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।